চলন্ত ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কা, প্রাণ গেল হেল্পারের

আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ১২:৪১ পিএম

কুমিল্লার দাউদকান্দিতে চলন্ত ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় মো. সাকিব (১৯) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ৬টার দিকে উপজেলার জিংলাতলী গোডাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনূল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত সাকিব নোয়াখালী সদর উপজেলার ভাটিরটেক ধর্মপুর এলাকার মো. বেলাল মিয়ার ছেলে।

ওসি মো. শাহিনূল ইসলাম বলেন, ‘ঢাকাগামী একটি মালবোঝাই কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গ্যাস সিলিন্ডার বোঝাই করা একটি চলন্ত ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ট্রাকের হেল্পার মো. সাকিব ঘটনাস্থলেই মারা যান। এতে চালকসহ দুইজন আহত হন।’

তিনি আরও বলেন, ‘দুর্ঘটনাকবলিত ট্রাক ও কাভার্ডভ্যান পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত