দিনাজপুরের বিরামপুরে ট্রাকচাপায় দুই কিশোর নিহত হয়েছে। সোমবার (৪ নভেম্বর) বিকেল ৫টায় উপজেলার পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের জোয়ালকামড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- বিরামপুর পৌর শহরের সারাংগপুর মহল্লার জিয়ারুল ইসলামের ছেলে রিফাত (১৭) ও ইসলামপাড়া গরুহাটি এলাকার ইউনুস আলীর ছেলে বাদশা (১৬)।
দুর্ঘটনার পর ট্রাকটির চালক ও হেলপার পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে থেকে ট্রাকটি জব্দ করা হয় বলে নিশ্চিত করেছেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক। এ ঘটনায় নিহত রিফাতের পিতা জিয়ারুল হক থানায় মামলার প্রস্ততি নিচ্ছেন।
বাবার মৃত্যুর এক মাসের মাথায় আরাফাত নিখোঁজ