বড় ব্যবধানে এগিয়ে ট্রাম্প, ঘুরে দাঁড়ানোর চেষ্টায় কমলা

  • এবারে জয় পরাজয় নির্ধারণে বড় ভূমিকা রাখছে দোদুল্যমান সাত অঙ্গরাজ্য
  • বর্তমান পরিস্থিতিতে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতেও এগিয়ে ডোনাল্ড ট্রাম্প
আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ১১:০৫ এএম

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ ইতিমধ্যে শেষ হয়েছে। বিভিন্ন অঙ্গরাজ্য থেকে প্রাথমিক ফলাফলও আসতে শুরু করেছে। বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২২৭ ইলেক্টোরাল কলেজ ভোট। ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস ১৫৩ ইলেক্টোরাল ভোট পেয়েছেন।

প্রেসিডেন্ট পদে জয়ের জন্য প্রার্থীদের প্রয়োজন ২৭০টি ইলেক্টোরাল কলেজ ভোট। বিবিসি।

যুক্তরাষ্ট্রের মোট ৫০টি অঙ্গরাজ্যে ভোটগ্রহণ হচ্ছে। এগুলর মধ্যে ৪৩টি রাজ্যই রিপাবলিকান ও ডোমোক্রেটিক পার্টি—দুই দলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তবে এবারের নির্বাচনের জয় পরাজয় নির্ধারণে বড় ভূমিকা রাখবে দোদুল্যমান বাকি সাত অঙ্গরাজ্য।

নির্বাচনের আগে থেকেই সবার নজর ছিলো দোদুল্যমান রাজ্যেগুলোর দিকে। সেই রাজ্যগুলো হলো জর্জিয়া, অ্যারিজোনা, মিশিগান, পেনসিলভানিয়া, নেভাদা, নর্থ ক্যারোলাইনা এবং উইসকনসিন। এখন যে পরিস্থিতি তাতে সব কটিতে এগিয়ে রয়েছে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

বিবিসির তথ্যমতে, ইতিমধ্যে দোদুল্যমান অঙ্গরাজ্যের তিনটিতে অ্যারিজোনা, মিশিগান ও উইসকনসিনে ভোট গ্রহণ শেষ হয়েছে। এই তিন রাজ্যের মধ্যে উইসকনসিনে ১০টি, মিশিগানে ১৫ এবং অ্যারিজোনায় ১১টি ইলেকটোরাল ভোট রয়েছে।

নিউইয়র্ক টাইমস অনুসারে মিশিগানে ও উইসকনসিনে এগিয়ে ট্রাম্প, তবে অ্যারিজোনায় দুজনেই সমান ভোট পেয়েছে।

এছাড়া ইতিমধ্যে সুইং স্টেট নর্থ ক্যারোলাইনায় জয়ী হয়েছেন ট্রাম্প।

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের বদলে জয়ী-পরাজিত নির্ধারিত হয় একেকটি অঙ্গরাজ্যের নির্বাচনী লড়াইয়ের মাধ্যমে। দেশটির ৫০টি অঙ্গরাজ্যের একটিতে জয়ী হওয়ার অর্থ একজন প্রার্থী সেই অঙ্গরাজ্যের সবকটি ‘ইলেকটোরাল কলেজ’ ভোট পেয়ে যাবেন।

ইলেকটোরাল কলেজের মোট ভোটের সংখ্যা ৫৩৮। মাইন ও নেব্রাসকা এই দুটো অঙ্গরাজ্য বাদে বাকি সবগুলো রাজ্যের ইলেকটোরাল ভোট যোগ দিলে যে প্রার্থী ২৭০টি বা তারও বেশি ভোট পাবেন তিনিই প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। আর ওই প্রার্থীর রানিং মেট হবেন ভাইস প্রেসিডেন্ট।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত