এক মাসের অধিক সময় বন্ধ থাকার পর বান্দরবানের পর্যটনের দুয়ার খুলেছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে এ পর্যটন স্পট খোলা থাকবে। তবে রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলা ভ্রমণ করা যাবে না।
বুধবার (৬ নভেম্বর) সকালে জেলা প্রশাসক কনফারেন্স রুমে বান্দরবান পার্বত্য জেলার পর্যটন স্পটসমূহ উন্মুক্তকরণ বিষয়ক প্রেস ব্রিফিং এ কথা জানান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।
জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন বলেন, আগামী ৭ নভেম্বর থেকে বান্দরবান সদর, লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, নীলগিরি উন্মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল থেকে এ চারটি উপজেলার সাথে নীলগিরি পর্যটনকেন্দ্র সকলের জন্য উন্মুক্ত থাকবে। আর অন্য তিনটি উপজেলা রুমা, রোয়াংছড়ি ও থানচিতে ভ্রমণের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত পর্যটকদের নিরুৎসাহিত করা হবে।
পাহাড়ে সহিংস ঘটনার কারণে প্রশাসন গত ৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভ্রমণে নিরুৎসাহিত করেছিল। পরে তা বাড়িয়ে ৫ নভেম্বর পর্যন্ত করা হয়। অস্থিতিশীল পরিস্থিতির কারণে ভ্রমণ বন্ধ থাকায় বান্দরবানের পর্যটনকেন্দ্রগুলোতে দর্শনার্থীর সংখ্যা শূন্যের কোঠায় নেমে আসে।
এবারও রচিত হলো না ইতিহাস
ডোনাল্ড ট্রাম্পই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট: ফক্স নিউজ