ভাতা দেওয়ার নামে প্রতারণা দুজনকে পুলিশে সোপর্দ

আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ১২:১৭ এএম

কুষ্টিয়ার কুমারখালীতে বয়স্ক, প্রতিবন্ধী, বিধবাসহ বিভিন্ন ভাতা দেওয়ার নাম করে কারও কাছ থেকে ৫০০ টাকা, আবার কারও থেকে নেওয়া হয়েছে ৬ হাজার টাকা। এভাবে চার বছর ধরে ভুক্তভোগীদের সঙ্গে প্রতারণা করে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। অবশেষে ওই চক্রের মূলহোতাসহ দুজনকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন ভুক্তভোগীরা।

গতকাল দুপুরে কুমারখালীর যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের দ- দেওয়া হয়। এরমধ্যে প্রতারক আনিসুর রহমানকে ১৫ দিন এবং মূলহোতা বিল্লাল হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদ- দেয় ভ্রাম্যমাণ আদালত। পরে আসামিদের কারাগারে পাঠানো হয়।

আটক শেখ বিল্লাল হোসেন (৪৫) সাতক্ষীরার নলকুড়া এলাকার মৃত নুর উদ্দীন শেখের ছেলে। তার সহযোগী আনিসুর রহমান (৩৫) একই এলাকার আব্দুল গাজীর ছেলে। যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, হাতেনাতে দুজনকে ধরে প্রশাসনের কাছে সোপর্দ করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিরুল আরাফাত বলেন, সমাজসেবা অধিদপ্তরের বয়স্ক, বিধবা, প্রতিবন্ধীসহ বিভিন্ন ভাতা দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত