স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না, তা সে যত প্রতাপশালী হোক না কেন। এ ক্ষেত্রে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না। অপরাধী সে যে দলেরই হোক, তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। গতকাল বুধবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকা মেট্রোপলিটন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনাসংক্রান্ত বিশেষ সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সভায় মূলত ঢাকা মেট্রোপলিটন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি কীভাবে আরও উন্নত করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে, তবে আরও উন্নতি ঘটানোর সুযোগ রয়েছে। সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। মোহাম্মদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেভাবে সফল হয়েছে, সে মডেল রাজধানীর অন্যান্য এলাকায় প্রয়োগ করে ঢাকা শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতির কাক্সিক্ষত উন্নয়ন ঘটানো হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন
প্রতাপশালী হলেও কোনো অপরাধী ছাড় পাবে না
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ০৭:১৯ এএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ০৭:১৯ এএম
দেশ রূপান্তর
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০