শপথ নিলেন পিএসসির চার সদস্য

আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ০৭:২৩ এএম

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) আরও চার সদস্য শপথ নিয়েছেন। গতকাল বুধবার দুপুর পৌনে ২টার দিকে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পড়ান।

শপথ নেওয়া চার সদস্য হলেন মো. জহিরুল ইসলাম ভূঁইয়া, এ এস এম গোলাম হাফিজ, ড. এম সোহেল রহমান ও ড. চৌধুরী সায়মা রহমান। শপথ অনুষ্ঠানের সময় আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম এমদাদুল হকসহ পিএসসির চেয়ারম্যান মোবাশ্বের মোনেম উপস্থিত ছিলেন।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমেদ ভূঞা। গত ৮ অক্টোবর সংস্থাটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন মো. সোহরাব হোসাইনসহ ১২ জন সদস্য। পরদিন ৯ অক্টোবর পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান অধ্যাপক মোবাশে^র মোনেম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত