পাবনার আতাইকুলায় এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে স্থানীয়দের খবরে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহত যুবকের নাম আসিফ। সে গঙ্গারামপুর গ্রামের আসলাম হোসেনের ছেলে।
পুলিশ জানায়, আতাইকুলার গঙ্গারামপুরের পীরপুরে গতরাতে একটি ওয়াজ মাহফিলে গিয়েছিলেন আসিফ। সেখান থেকে আর বাড়ি ফেরেননি। মানসিক ভারসাম্য হওয়ায় তিনি মাঝে মাঝেই বাড়ি যেতেন না। এজন্য পরিবারও তেমন খোঁজাখুঁজি করেনি।
শুক্রবার (৮ নভেম্বর) সকাল ৬টার দিকে কৃষকরা জমিতে কাজ করতে গেলে ঢাকা—পাবনা মহাসড়কের গঙ্গারামপুরের আকিজ জুট মিলের পাশের পেঁয়াজের জমিতে অর্ধ বিচ্ছিন্ন গলাকাটা অবস্থায় ওই যুবকের মরদেহ দেখতে পাওয়া যায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম হাবিবুল ইসলাম বলেন, রাতের মধ্য বা শেষভাগে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যার কারণ খতিয়ে দেখছে পুলিশ।
খেলতে গিয়ে নিখোঁজ শিশু মুনতাহা, পাঁচ দিনেও মেলেনি সন্ধান
নয়াপল্টনে আসতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা