সিংগাইরে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ০৬:০৫ পিএম

মানিকগঞ্জের সিংগাইরে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও একজন আহত হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার তালেবপুর ইউনিয়নের তালেবপুর উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন— চালক বাঁধন (১৮) ও আরোহী রাতুল (২৫)। 

এ ঘটনায় স্থানীয় জনতা একই এলাকার রসূলপুর গ্রামের হাসেমের ছেলে ট্রাক ড্রাইভার সোহেলকে (২৫) ট্রাকসহ আটক করে পুলিশে সোর্পদ করেন।

নিহত-বাঁধন উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা গ্রামের মো. নুর হোসেনের ছেলে ও রাতুল মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া গ্রামের মৃত.বীরমুক্তিযোদ্ধা পাংকু মিয়ার ছেলে। অপরদিকে আহত লাদেন হোসেন উপজেলা তালেবপুর ইউনিয়নের রকেট দেওয়ানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিংগাইর থেকে ঢাকা মেট্রো-ড-১১-৭৯১৩ নম্বর ট্রাকটি উপজেলার তালেবপুর উচ্চ বিদ্যালয়ের সামনে ইরতা রোডে পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতির মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল চালক বাঁধন ঘটনাস্থলে নিহত হয়। এদিকে গুরুতর আহত অপর ২ মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রাতুলকে মৃত ঘোষণা করেন। লাদেন হোসেনের অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার্ড করেন।

এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ট্রাকসহ ড্রাইভার আটক করা হয়েছে। পরবর্তী আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত