আগামীকাল রবিবার থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে শুরু হচ্ছে সুলভমূল্যে ডিম বিক্রি। শনিবার (৯ নভেম্বর) সকালে রাজধানীর এফডিসিতে আয়োজিত ‘ছায়া সংসদ বিতর্কে’র বিষয় ছিল ‘বাজার অস্থিরতা’।
বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান। সেখানেই তিনি জানান, রবিবার থেকে ঢাকা উত্তরের ৬টি এবং দক্ষিণে ৭টি সাব সেন্টারে শুরু হতে যাচ্ছে ডিম বিক্রি।
এ সময় তিনি আরও জানান, আসন্ন রমজানে পণ্যের দাম কমানোর জন্য অন্তর্বর্তী সরকার শুল্ক নিয়ন্ত্রণের কাজ করছে। রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে- এমনটাই তার প্রত্যাশা।
ছাত্রলীগ নিষিদ্ধের কারণ জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব
‘গণতন্ত্র পুনরুদ্ধারে’ সমবেত হওয়ার ডাক আ.লীগের, মোকাবিলার ঘোষণা অন্তর্বর্তী সরকারের