ট্রাম্পের ছবি সম্বলিত প্লাকার্ডসহ আওয়ামী লীগের কর্মী ও সমর্থক অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের(ডিএমপি) সদস্যরা। শনিবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১ টা ৫৫ মিনিটের দিকে এক ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি গণমাধ্যমে শাখার উপকমিশনার মুহাম্মাদ তালেবুর রহমান।
তিনি বলেন, 'গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাতে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পর্যন্ত এই কুচক্রী মহলের দশ জন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।'
সম্প্রতি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে আওয়ামী লীগের অজ্ঞাত কোন এক নেতাকে নির্দেশ দিচ্ছেন এমন একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। ওই অডিও ক্লিপে শোনা যাচ্ছিলো, শেখ হাসিনা তার দলের নেতা-কর্মীদের দিয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টের ছবি ও যুক্তরাষ্ট্রের পতাকা ব্যবহার করে মিছিল সমাবেশের মাধ্যমে সেই ছবি ও প্ল্যাকার্ডগুলো ঢাল হিসেবে ব্যবহার করার নির্দেশনা দিচ্ছেন। সেই সঙ্গে উদ্ভুত পরিস্থিতিতে সেগুলো ভাংচুর ও অবমাননার ভিডিও সংরক্ষণের নির্দেশও দেন।
এমনটা উল্লেখ করে তালেবুর রহমান বলেন, বাংলাদেশের সঙ্গে বন্ধু প্রতিম রাষ্ট্র যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক বিনষ্টের অপচেষ্টার অংশ হিসেবে তারা এই অপতৎপরতার পরিকল্পনা করেছেন। এ সময় তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ উস্কানিমূলক পোস্টার, ছবিসহ প্ল্যাকার্ড ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
বড় একটা পরিবর্তনের ম্যান্ডেট পেয়েছেন ট্রাম্প
ইলন মাস্ক কী চান