নরসিংদীতে যুবদল নেতাকে গুলি দুর্বৃত্তদের 

আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ০৭:১৩ এএম

নরসিংদীর পলাশ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি বাদল মিয়াকে (৫০) গুলি করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দুপুরে পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের গালিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। বাদল মিয়া ডাংগা ইউনিয়নের ডাংগা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।

ডাংগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন জানান, গতকাল দুপুর দেড়টার দিকে দলীয় কয়েকজন নেতাকে সঙ্গে নিয়ে গালিমপুর থেকে ডাংগার বাসার দিকে ফিরছিলেন বাদল মিয়া। পরে দুর্বৃত্তরা তাকে গুলি করে ঘটনাস্থল থেকে দ্রুত চলে যায়। এতে কোমরের ওপরে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন বাদল মিয়া। পরে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত