জন্মশতবর্ষে বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান স্মরেণ শালা নেইবারহুড আর্ট স্পেস গ্যালারিতে অন্তর্দৃষ্টি শিরোনামে গ্রুপ শিল্পপ্রদর্শনীর আয়োজন করেছে তন্মাত্র আর্টিস্ট গ্রুপ। গত শুক্রবার বিকেল ৫টায় প্রদর্শনীর উদ্বোধন করেন বরেণ্যশিল্পী বীরেন সোম।
এ প্রদর্শনী চলবে ১২ নভেম্বর পর্যন্ত। শেষ দিন সন্ধ্যা ৭টায় এসএম সুলতানকে নিয়ে তারেক মাসুদ নির্মিত ‘আদম সুরাত’ প্রামাণ্য চলচ্চিত্র এবং জিয়াউল হক রাজুর প্রামাণ্য চলচ্চিত্র ‘জীবাশ্ম’ প্রদর্শন করা হবে।
এ শিল্পপ্রদর্শনীত Step Footwear Ltd, Glamarts এবং Laxman Jute Mile Ltd স্পন্সর করেছে। পাশে থাকার জন্য তাদের বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছে তন্মাত্র আর্টিস্ট গ্রুপ। একই সঙ্গে সহযোগিতা করার জন্য শালা নেইবারহুড আর্ট স্পেস গ্যালারিকেও ধন্যবাদ জানিয়েছে তারা।
প্রদর্শনীতে ২১ শিল্পীর শিল্পকর্ম প্রদর্শিত হয়েছে। তারা হলেন—প্রিমা নাজিয়া আন্দালিব, এ এইচ ঢালী তমাল, সুলতানুল ইসলাম, সৌরভ চৌধুরী, মনজুর রশীদ, অরণী চ্যাটার্জি, রুবেনা নারগিস, মাহফুজা বিউটি, শিহাব নুরুন নবি, নবরাজ রায়, সাদিয়া খালিদ রীতি, মানসী বনিক, সাবিয়া নাসরিন, মো. বজলুর রশিদ, সুজয় সাহা, শ্রেষ্ঠ সাহা, এস এম মিজানুর রহমান, তানহা জাফরীন, অনিক চন্দ, ও মো. জিয়াউল হক রাজু। তাদের শিল্পকর্ম ছিল অ্যাক্রিলিক, জলরং, মিশ্র মিডিয়ার পেইন্টিং এবং ভাস্কর্য। বিজ্ঞপ্তি
