২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব উপলক্ষে দল ঘোষণার পর চোটে পড়েছিলেন রদ্রিগো এবং এদের মিলিতাও। রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সময় চোট পেয়ে ছিটকে দুজনে ছিটকে যান। তাদের বদলি হিসেবে বাছাইপর্বের পরবর্তী দুই ম্যাচের দলে ডাক পেলেন গাব্রিয়েল মার্তিনেল্লি ও লিও ওরচিস।
গত শনিবার আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে রিয়ালের শেষ ম্যাচে ওসাসুনার বিপক্ষে ৪-০ গোলে জয়ের দিনে উইঙ্গার রদ্রিগো এবং ডিফেন্ডার মিলিতাও উভয়েই চোট পান। ম্যাচের ২০তম মিনিটে রদ্রিগো চোট পেয়ে মাঠ ছাড়েন। এর কিছুক্ষণ পর হাঁটুতে মারাত্মক চোট নিয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন মিলিতাও।
রিয়াল জানিয়েছে, রদ্রিগো চোট পেয়েছেন পেশিতে। তাকে অন্তত এক মাস বাইরে থাকতে হবে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু মিলিতাওয়ের চোট মারাত্মক। পরীক্ষা-নিরীক্ষার পর তার এন্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্টে (এসিএল) ইনজুরি ধরা পড়েছে। সুস্থ হতে অস্ত্রোপচার করাতেই হবে। কমপক্ষে ৯ মাস মাঠের বাইরে থাকতে হবে মিলিতাওকে।
এই দুজনের জায়গায় ব্রাজিল দলে আসা আর্সেনাল ফরোয়ার্ড মার্তিনেল্লি এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলেছেন ১৪ ম্যাচ। অন্যদিকে আর ফ্লামেঙ্গোর ২৮ বছর বয়সী সেন্টার-ব্যাক ওরচিসের এখনও আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়নি। ২০২১ কোপা আমেরিকার মাঝপথে ফেলিপে চোটে পড়লে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছিলেন। কিন্তু খেলার সুযোগ পাননি।
বাংলাদেশ সময় আগামী বৃহস্পতিবার রাত ৩টায় ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল। পাঁচ দিন পর তাদের প্রতিপক্ষ উরুগুয়ে। এরপর চলতি বছর ব্রাজিলের আর কোনো ম্যাচ নেই। ১০ ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে ব্রাজিল। ২২ পয়েন্ট নিয়ে সবার ওপরে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
ভারতের আপত্তির পর চ্যাম্পিয়ন্স ট্রফির অনুষ্ঠান বাতিল আইসিসির
০, ১, ২, ৩ মাহমুদউল্লাহর সেঞ্চুরি হবেই একদিন!