বন্ধুকে বিমানবন্দরে পৌঁছে দিয়ে বাড়ি ফেরা হলো না ৩ বন্ধুর

আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ১২:২৮ পিএম

গাজীপুরের কালিয়াকৈরে বাস-প্রাইভেট কারের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। রবিবার (১০ নভেম্বর) ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার সূত্রাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন আরো একজন। 

নিহতরা হলেন, টাঙ্গাইলের সখিপুর উপজেলা আন্দি এলাকার সবুর মিয়ার ছেলে নাসির উদ্দিন (২৩), সেকেন্দার আলী ছেলে জুয়েল মিয়া (৩২) ও একই জেলার মধুপুর থানার চাকন্দ বীরের বাড়ি এলাকার সৈয়দ আলীর ছেলে মুসলিম উদ্দিন (৩০)।

নাওজোড় হাইওয়ে থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম জানান, বন্ধুকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে বাড়ি ফিরছেন তারা। পথিমধ্যে তাদের বহনকারী প্রাইভেটকারটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরের এলাকার বোর্ডঘর শিলাবৃষ্টি ফিলিং স্টেশন এলাকায় পৌঁছে। এসময় তাদের প্রাইভেটকারটি ইউটার্ন করে শিলাবৃষ্টি পাম্পে প্রবেশের সময় ঢাকাগামী আল বারাকা পরিবহন নামের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এসআই শহিদুল জানান, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। তবে গাড়ি দুটি শব্দ করা হয়েছে নিহতের লাশ আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত