মৌচাকে সোনার দোকানে চুরির অভিযোগে গ্রেপ্তার ৪

আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ০৭:২৪ এএম

রাজধানীর মৌচাক মার্কেটের সোনার দোকানে চুরির ঘটনায় ওই দোকানের বিক্রয়কর্মীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। চুরি যাওয়া স্বর্ণ বিক্রির ৫ লাখ টাকাসহ ৫২ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন চুরির পরিকল্পনাকারী ও ওই দোকানের বিক্রয়কর্মী হিমেল মিয়া (২০), মাশফিক আলম (২৮), তার স্ত্রী ফারজানা আক্তার ইতি (২৭) ও মাশফিকের শ্বশুর আব্দুর জব্বার (৭০)।

তাদের গ্রেপ্তারের পরদিন গতকাল রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান সিআইডির সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) ডিআইজি এস এন মো. নজরুল ইসলাম। তিনি বলেন, ‘ঢাকার মৌচাক মার্কেটে আসিফ জুয়েলার্সে বিগত চার বছর ধরে কর্মচারী হিসেবে কাজ করে আসছিল হিমেল মিয়া। হিমেল প্রথমে ছিল দোকানের ক্লিনার। তিন বছর কাজের অভিজ্ঞতা ও বিশ্বস্ততার জন্য দোকানের সেলসম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। হিমেল সেলসম্যান হিসেবে নিয়োগ পাওয়ার পরই সোনা চুরির পরিকল্পনা করে এবং সুযোগের অপেক্ষায় থাকে। পরে হিমেল পূর্বপরিচিত ফারজানা আক্তার ইতির সঙ্গে আলোচনা করে পরিকল্পনা বাস্তবায়নে একমত হয়। গত ৩০ অক্টোবর হিমেল আনুমানিক ৫৯ ভরি সোনা নিয়ে পালিয়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত