মোস্তাফিজুর রহমানের করা ২১তম ওভারের প্রথম বলেই স্লিপে ক্যাচ তুলেছিলেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি। ডান দিকে ডাইভ দিয়ে দারুণ ক্যাচটি নিয়েছেন সৌম্য।
২১ বলে ৬ রানে ফিরলেন হাশমতউল্লাহ।
দ্বিতীয় ওয়ানডেতেও স্লিপে গুরবাজের দারুণ ক্যাচ নিয়েছিলেন সৌম্য।
সিরিজে তৃতীয়বারের মতো হাশমতউল্লাহকে আউট করলেন মোস্তাফিজ।
ক্রিজে গুরবাজের নতুন সঙ্গী আজমতউল্লাহ ওমরজাই।
