ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৪০ জন নিহত হয়েছে। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৩ হাজার ৬০৩ ছাড়িয়ে গেছে।
আজ মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, গতকাল গাজার দক্ষিণে আল-মাওয়াসিতে এক ক্যাফেতে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এই ক্যাফেকে পূর্বে ইসরায়েলি বাহিনী নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষণা করেছিল।
গাজা থেকে আল-জাজিরার একজন সংবাদদাতা বলেছেন, সোমবার খান ইউনিসের এক ছোট ক্যাফেতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে ১০ জন বেসামরিক নিহত হয়েছে।
আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ বলেছেন, লোকেরা ওই ক্যাফেতে ইন্টারনেট পরিষেবা পাওয়ার জন্য যেত। গতকাল ড্রোন থেকে ক্যাফেতে দুইটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।
এই হামলায় আরও সাতজন আহত হয়েছে বলে জানান হানি মাহমুদ। এর আগে আল-আওদা হাসপাতালের চিকিৎসা কর্মকর্তারা বলেছেন, গতকাল সোমবার স্থল অভিযান ও সিরিজ বিমান হামলায় ২০ জন নিহত হয়েছে।
এ ছাড়া শরণার্থী শিবিরে ট্যাঙ্ক হামলা হয়েছে বলে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন।
গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছে ৪৩ হাজার ৬০৩ জন। এছাড়া আহতের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ ফিলিস্তিনি।
অবৈধভাবে গ্যাসের সংযোগ নেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৭
একনজরে আজকের দেশ রূপান্তর (১২ নভেম্বর)
গুরবাজে শেষ বাংলাদেশ