আওয়ামী লীগ নেতা এবং সাবেক পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজমের ছোট ভাই জিল্লুর রহমান শিপনের নেতৃত্বাধীন বাংলাদেশ চারকোল ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিসিএমইএ) বর্তমান কমিটি ভেঙে দিয়ে প্রশাসক বসানোর জন্য বাণিজ্য সচিবের কাছে আবেদন করেছেন বৈষম্যবিরোধী চারকোল ব্যবসায়ীরা।
চারকোল ব্যবসায়ীরা তাদের চিঠিতে উল্লেখ করেছেন, পাটকাঠি থেকে উৎপাদিত চারকোল পণ্য বর্তমান বাংলাদেশের উদীয়মান রপ্তানির একটি শিল্প। এ শিল্পের বাণিজ্যিক ট্রেডবডি বিসিসিএমইএতে নেতৃত্বে রয়েছেন আওয়ামী লীগ নেতা ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজমের ছোট ভাই মির্জা জিল্লুর রহমান (শিপন)।
বর্তমান কমিটি একনায়কতন্ত্র কায়েম করে চারকোল-শিল্প ধ্বংস করছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
