আন্তর্জাতিক বিরতিতে ক্লাব ছেড়ে পর্তুগাল যাচ্ছিলেন ব্রুনো ফার্নান্দেজ। বিমান যখন মাঝ আকাশে, তখন হঠাৎ এক যাত্রী অসুস্থ হয়ে পড়েন। সেই যাত্রীকে সহায়তা করে এখন প্রশংসায় ভাসছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের এই পর্তুগিজ মিডফিল্ডার।
উয়েফা নেশন্স লিগের ম্যাচ খেলতে জাতীয় দলে যোগ দেওয়ার উদ্দেশ্যে ইজি জেটের একটি ফ্লাইটে যুক্তরাজ্য থেকে নিজ দেশে ফিরছিলেন ব্রুনো। সঙ্গী ছিলেন সতীর্থ দিয়োগো দালোত। মাঝ আকাশে ব্রুনোর এক সহযাত্রী জ্ঞান হারিয়ে পড়ে যাচ্ছিলেন। তার নজরে আসতেই তিনি সহযাত্রীর কাছে যান এবং সাহা্যের জন্য ‘হেল্প, হেল্প’ বলে চিৎকার করেন। সাথে সাথে বিমানের ক্রুরা এসে সেই যাত্রীর চিকিৎসার ব্যবস্থা করেন।
‘বিজনেস ক্লাউড’কে ওই বিমানের এক যাত্রী সুজানা লসন বলেছেন, ‘ব্রুনো বিমানের পেছনের দিকে টয়লেটে গিয়েছিলেন। আমরা হঠাৎ চিৎকার শুনলাম, কেউ একজন সাহায্য চাচ্ছিলেন। পেছনে ফিরে দেখলাম ব্রুনো প্রায় অচেতন এক লোকের পাশে দাঁড়িয়ে সাহায্য চাচ্ছেন আর তাকে ধরে চেয়ারে বসানোর চেষ্টা করছেন। এরপর কেবিন ক্রুরা দৌড়ে সেখানে যান। লোকটা শঙ্কামুক্ত না হওয়া পর্যন্ত ব্রুনো সেখানেই ছিলেন।’
সুজানা পরে ব্রুনোর সঙ্গে সেলফিও তুলেছেন। ব্রুনোই নাকি সেই সেলফি তুলে দিয়েছেন। সুজানার ভাষায়, ‘বিমান থেকে নামার সময় আমি যখন সেলফির অনুরোধ করলাম, তিনি হাসিমুখেই সেটি গ্রহণ করেছেন। সেলফিটা তিনি নিজেই তুলে দিয়েছেন। আমি তখন অসুস্থ যাত্রীকে সাহায্য করায় তার প্রশংসা করেছি। সত্যি বলতে, তাকে না চিনলে নিতান্ত সাধারণ এক সহযাত্রী হিসেবেই ধরে নিতাম।’
গম্ভীরকে ‘রগচটা’ বলে আগুনে ঘি ঢাললেন পন্টিং
ক্যারিয়ারের সেরা ব্যাটিং র্যাংকিংয়ে উঠলে শান্ত