দৈনিক দেশ রূপান্তরের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা প্রতিনিধি আজিজুল হক পার্থের মা পানোয়ারা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত মঙ্গলবার রাতে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা গ্রামের নিজবাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্বামী, দুই ছেলে, চার মেয়ে, নাতি-নাতনিসহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রাতেই নিজগ্রামের মসজিদে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। দেশ রূপান্তর প্রতিনিধির মাতৃ-বিয়োগে গভীর শোক প্রকাশ করেছেন গজারিয়া প্রেস ক্লাব ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
×
