জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহত ব্যক্তিদের দেখতে হাসপাতালে গিয়েছেন বিএনপি নেতারা। এ সময় বিএনপির পক্ষ থেকে আহতদের চিকিৎসায় পাঁচ লাখ টাকা অনুদান প্রদান করা হয়।
আজ বৃহস্পতিবার বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ আহতদের সঙ্গে দেখা করেন এবং তাদের চিকিৎসার অগ্রগতির খোঁজখবর নেন। এ সময় চিকিৎসকরা আহতদের ব্যাপারে বিএনপি নেতাদের অবহিত করেন।
এ সময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, বিএনপি ক্ষমতায় গেলে অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারকে পুনর্বাসন করা হবে। ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা মোটামুটি হলেও তারা তেমন আর্থিক সহযোগিতা পাননি।
সালাহউদ্দিন আহমেদ বলেন, আহতদের পরিস্থিতি এখনো ভালো নয়। কিছু আহত ব্যক্তির চিকিৎসা দেশে সম্ভব নয়। তাই তাদের দ্রুত বিদেশে পাঠানোর দাবি জানাচ্ছি। বিএনপির পক্ষ থেকে আহতদের পাঁচ লাখ টাকা বিতরণ করা হয়েছে। এর আগেও তাদের সহযোগিতা করা হয়েছে।
কুয়াকাটায় হোটেল সাগরে শ্রমিকদল নেতার হামলা, আতঙ্কিত পর্যটকরা 