ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশের সদস্যরা। গতকাল শুক্রবার সকাল পৌনে ৭টায় উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর-সিঙ্গারবিল রাস্তা সংলগ্ন শাহজাহান মিয়ার দোকানের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বিজয়নগর থানার ওসি রওশন আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের এসআই ইউনুছ মিয়া ও এএসআই আব্দুল করিমের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়।
এ সময় ৮ কেজি গাঁজাসহ ওই দুই নারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর (বাগান বাড়ি) এলাকার মৃত সিদ্দিক মিয়ার মেয়ে জোসনা (৪১) ও মৃত বিল্লাত আলীর মেয়ে ফাতেমা (৪০)।
বিজয়নগর থানার ওসি রওশন আলী আরও বলেন, গ্রেপ্তার দুই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হবে।
