ইসলামী আন্দোলন জাতীয় নিরাপত্তা পরিষদ গঠনের দাবি

আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ০১:৫৬ এএম

অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দল এবং বৈষম্যবিরোধী ছাত্রদের সমন্বয়ে জাতীয় নিরাপত্তা পরিষদ গঠনের দাবি তুলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের  আমির ও  চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। গতকাল শনিবার দুপুরে রাজধানীর পল্টনে নোয়াখালী টাওয়ারে অন্তর্বর্তী সরকারের ১০০ দিনের কার্যক্রম ও দেশের চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এই দাবি তুলেন।

রেজাউল করীম বলেন, ‘পোশাক খাতে অরাজকতা, ঢাকায় সেনাবাহিনীর যানবাহনে হামলা, পুলিশ বাহিনীর সক্রিয় না হওয়া, ট্রাফিকব্যবস্থা কার্যকর না হওয়া, অধিকাংশ মন্ত্রণালয়ের কার্যক্রমে স্থবিরতাসহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীনতা অন্তর্বর্তী সরকারের জনসমর্থন হারানোর কারণ হতে পারে।’

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে জনগণ মেনে নেয়নি উল্লেখ করে তিনি বলেন, পতিত স্বৈরাচারের বেনিফিশিয়ারি ফারুকীকে দ্রুত উপদেষ্টা পরিষদ থেকে প্রত্যাহার করা হোক। তাছাড়া, আন্দোলনে আহতদের কোনো ধরনের অজুহাত ছাড়াই দ্রুত চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন চরমোনাই পীর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত