পল্টনে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল অটোরিকশা যাত্রীর

আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ০৯:০২ এএম

রাজধানীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। রববার (১৭ নভেম্বর) ভোর ৫টার দিকে পল্টন মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

জানা গেছে, ভোরে ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে পেঁয়াজবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ট্রাক ও বাস সড়কেই উল্টে যায়। এ সময় একটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়। মারা যান রিকশার যাত্রী এবং আহত হন রিকশার চালক।

পল্টন থানা পুলিশের এস আই মো. আরিফ বলেন, আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানা গেছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। তার মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত