জাতীয় লিগের ম্যাচে লড়াইটা খুলনা-ঢাকার হলেও সবার নজর ছিল ইমরুল কায়েসের ব্যাটে। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে যে তার শেষ ম্যাচ। প্রথম ইনিংসে ১৬ রান করে আউট হলেও সুযোগ ছিল দ্বিতীয় ইনিংসে। বড় একটা ইনিংস খেলে স্মরণীয় করে রাখার মতো একটা শেষ নিশ্চয়ই তিনি চেয়েছিলেন। তবে শেষটা রাঙা হলো না তার। শেষ ইনিংসে ১ রানের বেশি করতে পারলেন না তিনি।
দ্বিতীয় ইনিংসে নবম ওভারের প্রথম বলে মো. এনামুল হকের ডেলিভারিতে তিনি ক্যাচ দেন রনি তালুকদারের হাতে। ৩ বল খেলে আউট হন ১ রান করে। তিনি আউট হওয়ার পর আম্পায়ার মাসুদুর রহমান মুকুল এগিয়ে এসে করমর্দন করেন। পরে বাকি ক্রিকেটাররাও এসে তার সঙ্গে হাত মিলিয়ে ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।
এর আগে মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গতকাল শুরু জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের ম্যাচে বিদায়ী খেলা খেলতে নেমে প্রথম ইনিংসে আউট হয়েছেন মাত্র ১৬ রান করে। এদিনও আউট হয়েছিলেন এনামুলের বলেই।
শেষ ম্যাচে মাঠে নামার আগে সতীর্থদের কাছ থেকে পেয়েছেন গার্ড অব অনার। জাতীয় দলের সতীর্থ মোহাম্মদ আশরাফুলও এক সময় যার সঙ্গে জুটি বেঁধে মাঠে নামতেন সেই তামিম ইকবালও ইমরুলকে জানিয়েছেন উষ্ণ অভিনন্দন। প্রেক্ষাপটটা ছিল দারুণ, তবে ইমরুল উপলক্ষটাকে রঙিন করতে পারেননি পারফরম্যান্স দিয়ে। মাত্র ১৬ রানে এনামুল হকের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হয়েছেন ইমরুল।
প্রথম ইনিংসে খুলনা ১৭২ রানে অলআউট হওয়ার ঢাকা থামে ১৬০ রানে। ১২ রানের লিড নিয়ে ব্যাট করতে নেমে ৫২ রানে ৫ উইকেট নিয়ে দেশের দক্ষিণবঙ্গের বিভাগ খুলনার।
টেস্ট অভিষেকের পর প্রথম হাফসেঞ্চুরি পেতে ইমরুল কায়েসের লেগেছিল প্রায় বছর দুয়েক, ২৩টা ইনিংস। সবশেষ টেস্ট খেলেছেন ২০১৯ সালে আর সবশেষ পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলেছেন ২০১৬ সালে। বামহাতি এই উদ্বোধনী ব্যাটসম্যান ৩৯টা টেস্ট খেলেও নিজেকে মনে করেন দুর্ভাগা, বঞ্চিত। কদিন আগে টেস্ট এবং প্রথম শ্রেণির ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছে ইমরুল।
স্মার্টফোন হাতে নিয়েই ট্রোল শুরু করবেন না: বিরাট কোহলি
রেফারিকে ‘কাপুরুষ’ বলায় শাস্তি হতে পারে মেসির!
মালদ্বীপকে হারিয়ে টিভি সাংবাদিককে খুঁজছিলেন ক্ষুব্ধ কাবরেরা