৩ বছর পর ছেলেকে নিয়ে রেড কার্পেটে হাঁটলেন অ্যাঞ্জেলিনা জোলি

আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ০৮:০৪ পিএম

তিন বছর পর ছেলে নক্স জোলি-পিটকে নিয়ে রেড কার্পেটে হাঁটলেন অ্যাঞ্জেলিনা জোলি। রবিবার (১৭ নভেম্বর) লস এঞ্জেলেসে হলিউডের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত গভর্নরস অ্যাওয়ার্ডের লাল গালিচায় হাঁটেন মা-ছেলে।

এদিন গভর্নরস অ্যাওয়ার্ডে হাজির হয়েছিলেন একঝাঁক তারকা। সেই তারকাদের মধ্যে ছিলেন জেনিফার লোপেজ, এঞ্জেলিনা জোলি, সেলেনা গোমেজ, জেনিফার লরেন্স এবং নিকোল কিডম্যান।

এই অনুষ্ঠানে বিশেষ নজর কেড়েছে ‘ম্যালিফিসেন্ট’ খ্যাত এঞ্জেলিনা জোলি এবং তার ১৬ বছর বয়সী ছেলে নক্স জোলি-পিট। তিন বছর পর প্রথমবারের মতো রেড কার্পেটে পা রেখেছে নক্স। এঞ্জেলিনা তার ছেলেকে সঙ্গে নিয়ে হাস্যোজ্জ্বলভাবে ছবি তুলেন।

জোলির পরনে ছিল এক ভিনটেজ সোনালি এবং ক্রিম রঙের এম্পায়ার ওয়েস্ট গাউন, হালকা মেকআপ, একটি ডায়মন্ড নেকলেস এবং রূপালী দুল দিয়ে নিজের লুক সম্পূর্ণ করেছিলেন। অন্যদিকে, নক্স পরেছিলেন ক্লাসিক টাক্সেডো এবং কালো জুতা। তাঁর নতুন বাজ কাট চুলের স্টাইলও নজর কাড়ে।

একটি সূত্র জানিয়েছে, ‘নক্স নিজে থেকেই এই অনুষ্ঠানে আসতে চেয়েছিল এবং তার মা এঞ্জেলিনা জোলির পাশে দাঁড়িয়ে সমর্থন জানাতে। এঞ্জেলিনা খুব গর্বিত ছিল নক্সের পাশে থাকতে পেরে। যদিও নক্স সাধারণত প্রচারের বাইরে থাকতে পছন্দ করে, কিন্তু এবার সে মাকে সমর্থন করার জন্য নিজেই সিদ্ধান্ত নিয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত