সামাজিক নিরাপত্তা নিয়ে আনসার ডিজির নির্দেশনা

আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ০৭:২৯ এএম

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ গতকাল মঙ্গলবার ময়মনসিংহ রেঞ্জের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেছেন। এ সময় তিনি বাহিনীর কর্মকর্তা, কর্মচারী ও সদস্যদের দেশের সামাজিক নিরাপত্তা এবং আর্থ-সামাজিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার নির্দেশনা দেন।

গতকাল প্রথমে ময়মনসিংহ রেঞ্জ কার্যালয়; জেলা আনসার-ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্র, জেলরোড, ময়মনসিংহ পরিদর্শন এবং বৃক্ষরোপণ করেন। মধ্যাহ্ন বিরতির পর তিনি রেঞ্জের বিভিন্ন ইউনিট প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন এবং উন্নয়ন কার্যক্রমে বাহিনীর ভূমিকা জোরদার করার আহ্বান জানান।

আজ বুধবার তিনি নালিতাবাড়ী, শেরপুরে অবস্থিত ৩২ আনসার ব্যাটালিয়নের উদ্দেশে ময়মনসিংহ ত্যাগ করবেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত