বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের টাইটেল স্পন্সর সেনোরা ও পাওয়ার্ড বাই রুচি

আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ০৭:১৬ পিএম

প্রথমবারের মতো ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ আসছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। আসন্ন এই সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে সেনোরা ও পাওয়ার্ড বাই রুচি। বুধবার (২০ নভেম্বর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস কনফারেন্সের মাধ্যমে এই সংবাদ জানানো হয়। এই সিরিজের নাম রাখা হয়েছে “সেনোরা আয়ারল্যান্ড উইমেন্স ট্যুর অফ বাংলাদেশ ২০২৪ পাওয়ার্ড বাই রুচি”।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ফাহিম সিনহা, নাজমুল আবেদীন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উইমেন্স উইংয়ের হেড কাজী হাবিবুল বাশার সুমনসহ, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড-এর হেড অফ মার্কেটিং ডক্টর জেসমিন জামান, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডর হেড অফ মার্কেটিং মো. ইমতিয়াজ ফিরোজ এবং মিডিয়াকম লিমিটেডর সিইও অজয় কুমার কুন্ডু। 

প্রেস কনফারেন্সে বিসিবির প্রতিনিধিবৃন্দ সিরিজের পৃষ্ঠপোষকতা করার জন্য সেনোরা ও রুচি-কে ধন্যবাদ জানান। এই সিরিজ আয়োজনের ক্ষেত্রে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আগ্রহ ও মাননীয় ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে জানান। এছাড়াও তারা কীভাবে স্টেকহোল্ডারদের নিবিড় অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে পুরো সিরিজটি সফলভাবে সম্পন্ন হবে তা ব্যাখ্যা করেন।

সেনোরার প্রতিনিধি বিসিবিকে ধন্যবাদ জানিয়ে দেশের নারী ক্রিকেট উন্নয়নে তাদের সম্পৃক্ততা বৃদ্ধির পাশাপাশি নিরাপদ ও স্বাস্থ্যসম্মত স্যানিটারি ন্যাপকিনের মাধ্যমে দেশের সকল নারীর পিরিয়ডকালীন হাইজিন নিশ্চিত করার আশাও ব্যক্ত করেন।

উল্লেখ্য, ২২ নভেম্বর বাংলাদেশ সফরে আসবেন আইরিশ নারী ক্রিকেট দল। এই সিরিজের প্রথম ওয়ানডে ২৭ নভেম্বর। পরের দুটি যথাক্রমে ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এছাড়াও ৫, ৭ ও ৯ ডিসেম্বরে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে সিরিজের তিনটি টি-টোয়েন্টি। ম্যাচগুলো সরাসরি টি-স্পোর্টসে দেখা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত