সালাউদ্দিন আসায় ওয়েস্ট ইন্ডিজ সফরে নেই ডেভিড হেম্প

আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ০৮:৩২ পিএম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে পরিবর্তন এসেছে বাংলাদেশ দলের কোচিং স্টাফে। সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন, যিনি মূলত ব্যাটিং নিয়ে কাজ করবেন।

এ কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে দলের সঙ্গে নেই ব্যাটিং কোচ ডেভিড হেম্প। ওয়েস্ট ইন্ডিজ সফরে নেই দলের ভিডিও অ্যানালিস্ট মহসিন শেখও। তার পরিবর্তে ভারতীয় অ্যানালিস্ট অক্ষয় হিরামাথ।

বিসিবির ক্রিকেট অপারেশন কর্মকর্তা শাহরিয়ার নাফীস দেশ রূপান্তরকে জানিয়েছেন, দুটো পরিবর্তন এসেছে সাপোর্ট স্টাফ গ্রুপে। ডেভিড হেম্প আর মহসিন শেখ থাকছেন না। তবে এটা এই সিরিজের জন্যই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত