নির্বাচনের চার মাস পর ভেনেজুয়েলার বিরোধী নেতা এডমুন্ডো গঞ্জালেসকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্র। গত মঙ্গলবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এই স্বীকৃতি দেন। এক্সে দেওয়া এক পোস্টে অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, ভেনেজুয়েলার মানুষ দৃঢ়ভাবে তাদের অভিব্যক্তি প্রকাশ করেছেন এবং নতুন প্রেসিডেন্ট হিসেবে গঞ্জালেসকে বেছে নিয়েছেন। ভোটারদের ইচ্ছার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করাটাই গণতন্ত্রের দাবি। এর প্রতিক্রিয়ায় গঞ্জালেজ বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের দেশের যে পরিবর্তন এনেছি, তার প্রতি সম্মান জানানোয় যুক্তরাষ্ট্রের কাছে কৃতজ্ঞ তিনি। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে মাদুরো সরকার এটিকে হাস্যকর বলে প্রত্যাখ্যান করেছে।
গত ২৮ জুলাই ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে।
