গাজীপুর চৌরাস্তায় ব্যাংকের একটি উপ-শাখা আজ বৃহস্পতিবার উদ্বোধন করেছেন ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার।
দেশব্যাপী জনগণের কাছে আর্থিক সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিভিন্ন স্থানে উপ-শাখা উদ্বোধনের কর্মসূচি বাস্তবায়ন করছে ইবিএল। উদ্বোধনী অনুষ্ঠানে ইস্টার্ন ব্যাংকের আঞ্চলিক প্রধান আউট স্টেশন ইশতিয়াক আহমেদ, সিনিয়র কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
