খুলনায় ১৬ প্রতিষ্ঠানকে ৮৮ হাজার টাকা জরিমানা

আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ০৯:৪৭ এএম

খুলনা বিভাগে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ১০টি টিম বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা করে। অভিযানে ১৬টি প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে ৮৮ হাজার টাকা জরিমানা আদায় করে।

খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে সোনাডাঙ্গা থানার সোনাডাঙ্গা ২ নম্বর আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ২টি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করে।

খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিবের নেতৃত্বে ফুলতলা উপজেলার দামোদর, আফিল গেট ও শিরোমণি বাজার এলাকায় অভিযান চালিয়ে ২টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করে।

যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনিমের নেতৃত্বে সদর উপজেলার নতুনহাট ও পুলেরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে ১টি প্রতিষ্ঠানকে হাজার টাকা জরিমানা করে।

সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হাসানের নেতৃত্বে কলারোয়া উপজেলার খোর্দ্দ, ঝিগরা ও কলারোয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ১টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করে।

ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহেরের নেতৃত্বে সদর উপজেলার মধুপুর চৌরাস্তা ও বিসিক গেট এলাকায় অভিযান চালিয়ে ২টি প্রতিষ্ঠানকে ৩৫০০ টাকা জরিমানা আদায় করে।

মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সজল আহম্মেদের নেতৃত্বে সদর উপজেলার চকশ্যাম নগর ও কোর্ট রোড এলাকায় অভিযান চালিয়ে ১টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করে।

নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসানের নেতৃত্বে সদর উপজেলার রূপগঞ্জ বাজারে অভিযান চালিয়ে ২টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করে।

বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে সদর উপজেলার মগরা বাজার ও মাজার গেট এলাকায় অভিযান চালিয়ে ২টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করে।

মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মামুনুল হাসানের নেতৃত্বে সদর উপজেলার ইসলামপুর ও পরানান্দুয়ালী বাজারে অভিযান চালিয়ে ২টি প্রতিষ্ঠানকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করে।

কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মন্ডলের নেতৃত্বে সদর উপজেলার বটতৈল চারমাইল ও ভাদালিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ১টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত