বিতর্কের মুখে ম্যাট গেটজ সরে যাওয়ার পর পাম বন্ডিকে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনয়ন দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বৃহস্পতিবার ফ্লোরিডার সাবেক অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে যুক্তরাষ্ট্রের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে বেছে নেন ট্রাম্প।
এর আগে এই পদে ট্রাম্প ম্যাট গেটজকে মনোনীত করেন। তবে রিপাবলিকানদের বিরোধিতার মুখে বৃহস্পতিবার গেটজ নিজের মনোনয়ন প্রত্যাহার করে নেন। ম্যাট জানান, ট্রাম্প প্রশাসনের বিভ্রান্তি এড়াতে চান তিনি। বন্ডি ২০১১ থেকে ২০১৯ সাল পর্যন্ত ফ্লোরিডার শীর্ষ আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ট্রাম্পের আগের মেয়াদে মাদক ও ওষুধের অপব্যবহাররোধ বিষয়ক কমিশনে দায়িত্ব পালন করেছেন।
