বিচ্ছেদের যন্ত্রণা নিয়ে পরীমণির স্ট্যাটাস

আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ১০:৪০ এএম

চিত্রনায়িকা পরীমণির প্রথম স্বামী সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার খবর বেশ চর্চিত হচ্ছে। এ ঘটনার মধ্যে পরীমণি তার ফেসবুকে জানিয়েছেন তিনি তার নানার মৃত্যুবার্ষিকীর জন্য বরিশাল অবস্থান করছেন। পোস্ট করেছেন কয়েকটি ভিডিও।

গতকাল শনিবার বিকালে পরীমণি ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘নিয়তির ডাকে দিলে যে সাড়া, ফেলে গেলে শুধু নীরবতা। যার চলে যায় সেই বোঝে হায়, বিচ্ছেদের কি যন্ত্রণা!’

গত শুক্রবার ভোরে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের শিবচরের পাচ্চর এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা যান তার প্রথম স্বামী ইসমাইল হোসেন জমাদ্দার।

ইসমাইল জমাদ্দার পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা গ্রামের ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন জমাদ্দারের ছেলে। ২০১২ সালের ২৮ এপ্রিল শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীর সঙ্গে তার বিয়ে হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত