সাবেক এমপি হেনরী ও তার পরিবারের দেশত্যাগে স্থায়ী নিষেধাজ্ঞা

আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ০৯:০৯ পিএম

সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী, তার স্বামী শামীম তালুকদার ও মেয়ে মুনতাহা রিদায়ী লামের দেশত্যাগে স্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

সোমবার (২৫ নভেম্বর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে দেশত্যাগে স্থায়ী নিষেধাজ্ঞা দেন।

মামলার অনুসন্ধান কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ তাদের দেশত্যাগে স্থায়ী নিষেধাজ্ঞা  আবেদন করেন।দুদকের  পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর আদালতে শুনানি করেন। আবেদনের বলা হয়, জান্নাত আরা হেনরী ও তার পোষ্যরা জ্ঞাত আয়বহির্ভূতভাবে অর্থ এবং স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন করেছেন। তারা গুরুত্বপূর্ণ আলামত এবং অবৈধ টাকাসহ যে কোনো মুহূর্তে দেশত্যাগ করতে পারেন। এজন্য তাদের বিদেশ গমন রোধ করা আবশ্যক। একই আদালত গত ১৯ সেপ্টেম্বর তাদের দেশত্যাগে ৬০ দিনের নিষেধাজ্ঞা দিয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত