ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে দুই বাংলাদেশি আহত

আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ০১:৫৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। গতকাল সোমবার বিকেলে বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে এ ঘটনা ঘটে।

আহত দুজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিজিবির পক্ষ থেকে এ ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে।

আহতরা হলেন, আহত রুকন (৩৫) নেত্রকোনার বারহাট্টার আজিজ মিয়ার ও জাকির হোসেন (৩০) কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে। তাদের মুখ, হাত ও শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক।

বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে প্রতিবাদ জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত