নীলফামারীর ডিমলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী, ছাত্রদল কর্মী ও ভ্যান চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে ডিমলা থেকে মালবোঝাই করে চার্জার ভ্যানে শুটিবাড়ি বাজারে নিয়ে যাওয়ার সময় সড়কে ভ্যানটি উল্টে গেলে চাপা পড়ে চালক শাহিন (৪০) ঘটনাস্থলে নিহত হয়। নিহত ভ্যান চালক উপজেলার দক্ষিন গয়াবাড়ী কালীডাঙ্গা গ্রামের নজরুল ইসলামের ছেলে।
অপর দিকে সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ডালিয়া-জলঢাকা সড়কে ডিমলা উপজেলা ঝুনাগাছ ঘাটেরপাড় নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হন ব্যবসায়ী মোশারফ হোসেন (৫০)। তিনি সোনাখুলী গ্রামের মৃত আব্দুল্লাহ সরকারের ছেলে। অপরদিকে ওই দিন (সোমবার) সন্ধ্যায় ঝুনাগাছ চাপানি ইউনিয়নের পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় ট্রাকের ধাক্কায় ইউনিয়ন ছাত্রদলের কর্মী হাবিবুর রহমান হাবিব (১৮) ঘটনাস্থলে নিহত হন। তিনি ঝুনাগাছ চাপানি ইউনিয়নের উত্তর সোনাখুলি মিলন পাড়া গ্রামের জিয়াউর রহমানের ছেলে ও তিস্তা ডিগ্রী কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে দেশ রূপান্তরকে জানান, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ তিনটি হস্তান্তর করা হয়।
ব্যবসায়ীকে অপহরণ করে গুলশান-বনানীতে ঘুরছেন অপহরকারীরা
আইনজীবীকে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে: হাসনাত আব্দুল্লাহ