ফুসফুসের ক্যানসারের সার্জারি কখন করবেন

আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ১২:৫২ এএম

শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে ফুসফুস। আর শ্বাস নিতে কাজ করে এমন গুরুত্বপূর্ণ এই অঙ্গটির সবচেয়ে ভয়াবহ সংক্রমণ হচ্ছে ক্যানসার। বর্তমান বিশ্বে ফুসফুসের ক্যানসার সবচেয়ে বেশি মারাত্মক হয়ে উঠেছে বলে জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ফুসফুসে ক্যানসারের লক্ষণগুলো না বুঝেই অবহেলা করেন। আবার ফুসফুসের ক্যানসার উপসর্গ সবসময় প্রাথমিক পর্যায়ে দেখা নাও দিতে পারে। কিন্তু ফুসফুসের ক্যানসার যত তাড়াতাড়ি আপনি বুঝতে পারবেন, এটির চিকিৎসাও তত তাড়াতাড়ি করা সহজ হবে। এখঙইঅঈঙঘ ২০২০-এর তথ্য অনুযায়ী, ৭৪ বছর বয়স পর্যন্ত জনসংখ্যার প্রতি ১০১ জনে ১ জন মানুষের বয়স বৃদ্ধির সঙ্গে এই ক্যানসারের ঝুঁকি ক্রমে বাড়ছে। পুরুষের ক্ষেত্রে প্রতি ৬৮ জনে ১ জন, মহিলার ক্ষেত্রে প্রতি ২০১ জনে ১ জন।

প্রকার : ফুসফুসের ক্যানসার তিন ধরনের হয়। নন স্মল সেল টাইপ, স্মল সেল টাইপ এবং কার্সিনয়েড। এর মধ্যে স্মল সেল টাইপ সবচেয়ে খারাপ, এটি বৃদ্ধি পায় ও শরীরে দ্রুত ছড়িয়ে পড়ে।

ঝুঁকির কারণ : মূলত ধূমপান ও বায়ুদূষণ ফুসফুসের ক্যানসারের প্রধান কারণ হলেও এর সঙ্গে পেশাগত কারণে ক্যানসার সৃষ্টিকারী রাসায়নিক যেমন আর্সেনিক, নিকেল, সিলিকা ইত্যাদির সংস্পর্শে আসাও উল্লেখযোগ্য কারণ হিসেবে দেখা দিয়েছে।

লক্ষণ : প্রাথমিক পর্যায়ে এ ক্যানসারের কোনো নির্দিষ্ট উপসর্গ দেখা দেয় না। যখন রোগটি চরম পর্যায়ে উপনীত হয়, তখন যে উপসর্গ দেখা দেয় তা হলো

ক্রমাগত কাশি  শ্বাসকষ্ট রক্তসহ কফ ওঠা বুকে ব্যথা শরীরের ওজন কমে যাওয়া কণ্ঠস্বর বসে যাওয়া ইত্যাদি।

কীভাবে বুঝবেন

রোগীর উপসর্গের সঙ্গে বর্ণিত ঝুঁকির : কারণগুলো দেখা যায়, তাদের ফুসফুসের বা লাঙ্কস ক্যানসার হওয়ার সম্ভাবনা বেশি। যদি রোগের ইতিহাস ও উপসর্গ ফুসফুসের ক্যানসার নির্দেশ করে, রোগীর বুকের এক্স-রে ও সিটি স্ক্যান দ্বারা প্রাথমিক নিরীক্ষণ করা হয়।

নির্ণয় পদ্ধতি : ফুসফুসের ক্যানসার চূড়ান্তভাবে নির্ণয় করা হয় চঊঞ-ঈঞ ংপধহ এবং ঈঞ বা ব্রঙ্কাস্কোপি গাইডেড ট্রুকাট বায়োপসি দ্বারা।

চিকিৎসা : অস্ত্রোপচার মাধ্যমে এটিকে সারিয়ে ফেলা হয় এবং এটিই ফুসফুস ক্যানসারের অন্যতম সেরা চিকিৎসা। রোগের পর্যায়কে স্টেজ ওয়ান থেকে স্টেজ ফোর অবধি ভাগ করা হয়। এর মধ্যে নন স্মল সেল টাইপ ও কার্সিনয়েড ক্যানসারের স্টেজ থ্রি পর্যন্ত সার্জারি দ্বারা নিরাময় সম্ভব হতে পারে।

স্মল সেল টাইপ ক্যানসারে কিন্তু কেবল স্টেজ টু পর্যন্তই অস্ত্রোপচার দ্বারা নিরাময়ের সম্ভাবনা থাকে। দেখা যায় যে, যদি অস্ত্রোপচার পূর্ববর্তী কিছু পরীক্ষায় রোগী উপযুক্ত বিবেচিত হন, তবে রোগসংক্রমণ বিচার করে ফুসফুসের অংশবিশেষ, এমনকি একদিকের সম্পূর্ণ ফুসফুসও বাদ দেওয়া সম্ভব। সেই রোগী অস্ত্রোপচারের পর আগের মতোই কায়িক শ্রম সহ্য করার অবস্থায় থাকেন, সর্বোপরি সুস্থতর জীবনযাপন করতে পারেন। এ ধরনের রোগীদের নিয়মিত চিকিৎসার অভিজ্ঞতা আছে, এমন থোরাসিক সার্জেন, পালমনোলজিস্ট, মেডিকেল ও রেডিয়েশন অঙ্কলজিস্ট এবং রেডিওলজিস্ট এ ধরনের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করাতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত