একসময় পরিচালক অয়ন সেনগুপ্তর হাত ধরে টেলিপর্দায় হইচই ফেলে দিয়েছিল ‘কে আপন কে পর’, ‘কী করে বলব তোমায়’, ‘এই পথ যদি না শেষ হয়’-এর মতো ধারাবাহিক। সেই পরিচালকের হাতে গত দুই বছর ধরে কোনও কাজ নেই।
বিভিন্ন জায়গায় কাজের জন্য শত চেষ্টা করলেও পাননি। শেষমেশ পুত্র-স্ত্রীকে সঙ্গে নিয়ে সংসার চালাতে ফুটপাতে খুললেন খাবার দোকান। তবে খাবারের দোকান খুললেও, পরিচালনা, অভিনয়, নাট্যদল কিছুই তিনি ছাড়ছেন না তিনি। এক ফেসবুক লাইভে এমনটাই জানালেন অয়ন। নেটিজেনদের চোখের সামনে তুলে ধরলেন তপন থিয়েটারের সামনে তার দোকানের ছবি।
ফেসবুক লাইভে অয়ন বলেন, ক্রাইসিসের মধ্যে ছিলাম। সেখান থেকে উদ্ধার পাওয়ার জন্যই নতুন উদ্যোগ নিয়েছি। আপনাদের মাধ্যমে বার বার একটা কথাই বলব, আমি ইন্ডাস্ট্রি ছাড়িনি। পরিচালনা বা অভিনয়ের কাজ ছাড়তে চাইছি না। ছাড়ব না। আমার স্ত্রীও এই নতুন উদ্যোগের সঙ্গে রয়েছেন। তিনিও অভিনয় ছাড়ছেন না। সিরিয়ালের কাজ আসলে অবশ্যই করব। এটা আমার আয়ের আরেকটি উৎস। আমি যে ক্রাইসিসটা ফেস করেছি। সেটা আর ফেস করতে চাইছি না।
সংবাদমাধ্যমে পরিচালক জানিয়েছেন, কারও বিরুদ্ধে তার কোনও অভিযোগ নেই। কিন্তু গত দু’বছর ধরে দুটো বিষয় দেখেছেন তিনি। যারা নিয়মিত কাজ পাচ্ছেন, তারাই নিয়মিত কাজ করছেন। আর যারা কাজ পান না বা পাচ্ছেন না তাদের কিন্তু কাজ জুটছেই না!
এরপর তিনি বলেন, আমার ঠিক কোথায় ত্রুটি? কেউ বলতে পারছেন না। কিন্তু কাজও দিচ্ছেন না।
এবার নয়নতারার বিরুদ্ধে মামলা করলেন ধানুষ
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন সম্পর্ক ‘পুষ্পা’ অভিনেতার, হাতিয়েছেন লাখ টাকাও 