বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ডেঙ্গু জ্বরে আক্রান্ত সাংবাদিক আরিফ সাওনের শারীরিক অবস্থার খোঁজ নিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
আজ বৃহস্পতিবার বিকালে রাজধানীর মগবাজারের ইনসাফ বারাকা হাসপাতালে তারেক রহমানের পক্ষ থেকে দৈনিক খবরের কাগজ পত্রিকার প্রতিবেদক আরিফ সাওনকে দেখতে যান বিএনপির এই নেতা। এ সময় তারেক রহমানের পক্ষ থেকে সাওনকে বিভিন্ন উপহার সামগ্রী দেওয়া হয়।
ডা. রফিকুল ইসলাম সাওনের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। এরপর কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে চিকিৎসার সংক্রান্ত বিষয়ে কথা বলে বিস্তারিত জেনে তারেক রহমানকে অবহিত করেন।
এ সময় বিএনপির চিকিৎসক নেতা ডা. এস এম ইউনুস আলী, ডা. জাহাঙ্গীর হোসেন এবং ডা. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
উল্লেখ, গত শনিবার বিকেল ৪ টার দিকে হঠাৎ করেই জ্বর আসে সাওনের ও কিছুক্ষণের মধ্যেই শরীরের তাপমাত্রা ১০৪ ডিগ্রিতে পৌঁছে যায়। পরদিন পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। ২৫ নভেম্বর রাজধানীর মগবাজারের ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতালে ভর্তি হন তিনি। গতকাল বুধবার প্লাটিলেট নামে ৩৩ হাজারে। চিকিৎসকরা জানিয়েছেন, এখনও তিনি শঙ্কা মুক্ত নন।
সংস্কারের দৃশ্যমান প্রক্রিয়া হওয়ার পরই নির্বাচন: মাহফুজ আলম
যুব মহিলা লীগ নেত্রীর স্বামী গ্রেপ্তার