অবশেষে গ্রেপ্তার হলেন ওবায়দুল কাদেরের সেই আত্মীয়

আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ১০:১৯ পিএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বড়ভাই মির্জা কাদেরের শ্যালক এ কে এম সিরাজ উল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।  গতকাল বুধবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বায়েজিদ বোস্তামি থানাধীন গ্রিনভিউ আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া এ কে এম সিরাজ উল্লাহ নোয়াখালী জেলার কবিরহাট থানার নরোত্তমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং নরোত্তমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। 

পুলিশ জানায়, সিরাজ উল্লাহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত। তিনি হত্যাসহ পাঁচ মামলার আসামি।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ জানান, গোপন সংবাদ পেয়ে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বড় ভাইয়ের বড় শ্যালক সিরাজ উল্লাহকে বায়েজিদ থানা পুলিশ গ্রেপ্তার করেছে। তাকে নোয়াখালীর কবিরহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত