ধীরে ধীরে তাপমাত্রা কমছে। এখন ঘরে বা বাইরে বের হলে শীতের পোশাক পরতে হবে। তেমনি ঠা-া পানির পরিবর্তে গরম পানিতে গোসল করতে হবে। তা ছাড়া গরম পানিতে গোসল করলে ঠা-া লাগার সমস্যা কম হয়। তবে গরম পানিতে গোসল করলে ত্বক ও চুলের ক্ষতিও হতে পারে। ঠা-া পানিতে গরম পানি মেশাতে পারেন। সবসময় হালকা গরম পানিতে গোসল করুন। এতে ত্বক ও চুল দুটোই ভালো থাকবে। পাশাপাশি ত্বকে সংক্রমণের ঝুঁকি এড়াতে পারবেন।
ফুটন্ত গরম পানিতে গোসল করলে ত্বকে থাকা সেবাম নষ্ট হয়ে যায়। অর্থাৎ ত্বকে যে প্রাকৃতিক তেল থাকে তা নষ্ট হয়ে যায়। এতে ত্বক আরও বেশি শুষ্ক ও স্পর্শকাতর হয়ে ওঠে। শীতকালে এই সমস্যা ত্বকের জন্য মারাত্মক।
খুশকি হলো ফাঙ্গাল ইনফেকশন। কিন্তু এই সংক্রমণের ঝুঁকি আরও বেড়ে যায়, যখন গরম পানিতে গোসল করেন। গরম পানি স্ক্যাল্পকে শুষ্ক করে দেয়। এতে খুশকির সমস্যা বাড়ে।
গরম পানিতে গোসল করলে ত্বকের পাশাপাশি চুলও শুষ্ক হয়ে যায়। চুলে থাকা প্রাকৃতিক তেল নষ্ট হয়ে যায়। এতে চুল নিস্তেজ ও নির্জীব দেখায়।