সার্টিফিকেশন বোর্ড চালু হওয়ার পর দেশের প্রথম প্রাপ্তবয়স্কদের সিনেমা হিসেবে এ গ্রেডে ছাড়পত্র পায় ‘ভয়াল’। আজ শুক্রবার মুক্তি পাচ্ছে সেই সিনেমাটি। মুক্তি উপলক্ষে বিপ্লব হায়দার পরিচালিত সিনেমাটি নিয়ে এরই মধ্যে বেশ জোরেসোরে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।
সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। এটি তার দ্বিতীয় সিনেমা। সিনেমাটির প্রচারণায় রাজধানীর বিভিন্ন প্রান্তে ঘুরছেন তিনি। সিনেমাটি নিয়ে এ অভিনেতা বলেন, সিনেমার যে বার্তা, তা খুবই ইউনিক। যারা দেখবেন, ভিন্নরকম স্বাদ পাবেন। বাংলাদেশের সিনেমা তো এখন অন্য রকম একটা অবস্থান তৈরি করছে। সে জায়গা থেকে মনে হচ্ছে, সবার মনে ‘ভয়াল’ একটা ভালো প্রভাব ফেলবে।
তিনি আরও বলেন, সচরাচর ১৮ বছরের নিচে যারা, তাদের এটার সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন হবে। তাদের জন্য এটা ট্রমাও হতে পারে। এসব ভাবনা থেকেই সিনেমাটিকে প্রাপ্তবয়স্কদের সিনেমা হিসেবে মুক্তি দেওয়া হচ্ছে। যারা সিনেমাটি দেখবেন, ভিন্ন রকম স্বাদ পাবেন।
এতে ইরফান সাজ্জাদের বিপরীতে অভিনয় করেছেন আইশা খান। সিনেমায় গ্রামীণ কিশোরীর চরিত্রে অভিনয় করেছেন। তিনি বলেন, পাহাড়ি পটভূমিতে শুটিং হয়েছে, পুরো ইউনিট প্রচুর কষ্ট করেছে। প্রেম, ভালোবাসা, যন্ত্রণা সবই পর্দায় উঠে আসবে। আশা করি দর্শকদের ভালো লাগবে।
পরিচালক বিপ্লব হায়দার সবাইকে ভয়াল দেখার আহ্বান জানিয়ে বললেন, ‘ভয়াল গল্পনির্ভর সিনেমা। হলে দর্শক গল্পের মধ্যে ডুবে যাবে বলে আমার বিশ্বাস। সবাইকে বলব, হলে এসে সিনেমা দেখুন। বাংলা সিনেমার পাশে থাকুন।’
সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন, গোলাম ফরিদা ছন্দা, লুৎফর রহমান জর্জ, ম্যাক বাদশাহসহ অনেকেই।
সিনেমাটি ঠিক কত হলে মুক্তি পাচ্ছে, সে বিষয়ে এখনো অফিসিয়ালি জানানো হয়নি। তবে খোঁজ নিয়ে জানা গেছে এখন পর্যন্ত ১৮টি হল কনফার্ম করা হয়েছে। তবে তালিকায় আরও হল যুক্ত হবে।
উত্তাল বঙ্গোপসাগর, বাড়ছে বাতাসের গতি
সরাসরি এসআই নিয়োগ নয়