জীবনসঙ্গী খুঁজে পেতে দোয়া চাইলেন সাফা কবির

আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ০৫:০২ পিএম

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সাফা কবির। তার সময় সাময়িক কিংবা তার বন্ধু-বান্ধবীদের অনেকেই বিয়ে করে ফেলেছেন। যার দরুন প্রতিনিয়তই তাকে শুনতে হয়, কার সঙ্গে প্রেম করছেন কিংবা কবে বিয়ে করছেন তিনি! 

এবার বিয়ের প্রসঙ্গে স্পষ্ট জবাব দিলেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাফা কবির বলেন, ‘আপনারা আমার বিয়ে, মেহেদি, হলুদ নিয়ে আর কোনো প্রশ্ন করবেন না। যেদিন হবে ইনশাহআল্লাহ আপনারা সবাই আসবেন এবং সবাই দেখতে পারবেন। দোয়া করেন যাতে আমি তাড়াতাড়ি জীবনসঙ্গী খুঁজে পাই।’

জীবনসঙ্গী ভালো মনের মানুষ হওয়াটা গুরুত্বপূর্ণ উল্লেখ করে অভিনেত্রী বলেন, ‘যদি একটা খুব ভালো মনের মানুষ বা একটা ভালো মানুষের সঙ্গে আমার দেখা হয় তাহলে হয়তো বা খুব ভালো হবে। ব্যক্তিটা মিডিয়ার হবে নাকি মিডিয়ার বাইরের হবে এসব নিয়ে চিন্তা করিনা। সেটা যে কেউ হতে পারে, একটা ভালো মনের মানুষ হওয়াটা গুরুত্বপূর্ণ।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত