বিএএসএ’র বিবৃতি

দলীয় রাজনীতিতে জড়িত আমলাদের বিরুদ্ধে ব্যবস্থা যুক্তিযুক্ত

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৪ এএম

বিগত স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে প্রশাসনকে ব্যাপকভাবে দলীয় রাজনীতিকরণসহ নানা অপকর্মে যারা জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াকে সাধুবাদ জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন (বিএএসএ)। গতকাল শনিবার সংগঠনের সভাপতি ড. মো. আনোয়ার উল্ল্যাহ ও মহাসচিব মুহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সহস্র শহীদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত এই নতুন বাংলাদেশে বৈষম্যহীন ও বর্তমান বঞ্চনামুক্ত দেশ গড়ে তোলার যে প্রত্যয় ও অঙ্গীকার অন্তর্বর্তী সরকার গ্রহণ করেছে সেই অঙ্গীকারের সঙ্গে একাত্ম হয়ে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন ইতিবাচক ভূমিকা পালনে অঙ্গীকারাবদ্ধ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত