বাগেরহাটে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ১২:০৮ এএম

বাগেরহাট পৌরসভার দেড় শতাধিক পরিচ্ছন্নতাকর্মী পাঁচ মাসের বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন। এ সময় পৌরসভার প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন তারা। গতকাল রবিবার সকালে এ ঘটনা ঘটে। গেট বন্ধ থাকায় পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা অফিসে ঢুকতে পারেননি। ভুক্তভোগী পরিচ্ছন্নতাকর্মীরা জানান, গত পাঁচ মাস তাদের বেতন বন্ধ। ফলে পরিবার-পরিজন নিয়ে খুব বিপাকে আছেন তারা। সমস্যা সমাধান না হওয়ার পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এ ব্যাপারে জানতে চাইলে বাগেরহাট পৌরসভার প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা সুব্রত কুমার সমাদ্দার বলেন, দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত