উপদেষ্টা ফারুক-ই-আজম

সংস্কার থেকে নির্বাচন সবটাই সম্পন্ন করব

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ১২:১০ এএম

‘আমরা সংস্কার থেকে নির্বাচন সবটাই সম্পন্ন করব, এটাই আমাদের দৃঢ়প্রতিজ্ঞা’ বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীরপ্রতীক। গতকাল রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কোল্লাপাথর শহীদ সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি জানাতে এলে সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘সংস্কারের বিষয়ে যে কমিশন রয়েছে, তারা রিপোর্ট দিলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে নির্বাচনে যাবে সরকার। এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত জাহান, ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত