স্যার ডন ব্র্যাডম্যানের আরেকটি ব্যাগি গ্রিন ক্যাপ নিলামে উঠতে যাচ্ছে। আন্তর্জাতিক নিলাম প্রতিষ্ঠান বোনহ্যামস জানিয়েছে, মঙ্গলবার সিডনিতে নিলামে তোলা হবে অস্ট্রেলিয়ান কিংবদন্তির এই ক্যাপ।
১৯৪৭-৪৮ মৌসুমে ভারতের অস্ট্রেলিয়া সফরের সময় এই ক্যাপ পরে খেলেছিলেন ব্র্যাডম্যান।
ওই সিরিজে ৬ ইনিংসের চারটিতে ব্র্যাডম্যান করেছিলেন সেঞ্চুরি, যার একটি ছিল ডাবল। ১৭৮.৭৫ গড়ে রান করেছিলেন ৭১৫। ৫২ টেস্টে ৯৯.৯৪ ব্যাটিং গড় নিয়ে ক্যারিয়ার শেষ করেন ব্র্যাডম্যান। ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটসম্যান মনে করা হয় তাকে।
ব্যাডম্যানের ক্যাপ নিলামে ওঠার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে ব্র্যাডম্যানের ১৯৪৮ অ্যাশেজের ব্যাগি গ্রিন ক্যাপ নিলামে বিক্রি হয়েছিল চার লাখ ২৫ হাজার অস্ট্রেলিয়ান ডলারে। কিংবদন্তি ব্যাটসম্যানের অভিষেক টেস্টের ক্যাপ সাড়ে চার লাখ অস্ট্রেলিয়ান ডলারে বিক্রি হয় ২০২০ সালের ডিসেম্বরে।
৯২ বছর বয়সে ২০০১ সালে মারা যান ব্র্যাডম্যান।
পিংকী-সুপ্তার ব্যাটে আইরিশদের হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
এসএস গেমস স্বর্ণজয়ী শুটার সাদিয়ার অকালমৃত্যু 