বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠাতে ভারতের কেন্দ্রীয় সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তার বক্তব্যের পাল্টা জবাব দিলেন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া ও যুব উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আজ সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ লেখেন, যদি ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাইকমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর সহায়তা চাইতে পারে। সেক্ষেত্রে শান্তিরক্ষা মিশনে সৈন্য সহায়তা বাড়িয়ে বাংলাদেশ উল্টো সহযোগিতা করতে পারে বলেও মন্তব্য করেন আসিফ মাহমুদ।
প্রসঙ্গত, সোমবার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসে হামলা ও ভাঙচুর চালিয়েছেন হিন্দুত্ববাদী একটি সমিতির সদস্যরা। এর প্রতিক্রিয়াই আসিফ মাহমুদ এ পরামর্শ দিয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা নিয়ে যা জানাল ছাত্রদল
আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে কুবিতে বিক্ষোভ